“মানব কল্যান সেবা সংঘ”
“মানব কল্যান সেবা সংঘ”

দিনাজপুরের খানসামা উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যান সেবা সংঘ” এর উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কিছু নুরানি কায়দা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
৩ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার খামার পাড়া ইউনিয়নের চেহেলগাজি কেরাতুল কোরআন হাফেজিয়া মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এসব নুরানি কায়দা উপহার স্বরুপ বিতরণ করা হয়েছে।
এসময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইউনুস আলী ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কায়দা তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম।
অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: জসিম উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুসফিকুর রহমান, সদস্য বেলাল,খালেদ,আব্দুর রশিদ প্রমূখ। সবশেষে দোয়া আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।