ছবি- কলম কথা
ছবি- কলম কথা

জিএম,ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্মাটকার্ড মানুষের হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্টকার্ড গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান ও উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান প্রমুখ। উল্লেখ্য, ভালকা উপজেলায় দুই লাখ ৯৮ হাজার স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।