
ঠাকুরগাঁও প্রতিনিধি: অবশেষে রুহিয়ায় ৭ বছর অবস্থানকারী পাগলা মুসার পরিচয় মিলেছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় প্রায় ৭ বছর ধরে অবস্থান করা পাগলা মুসার ভাল নাম মোঃ সাজ্জাদ হোসেন, তার বাবার নাম মোঃ আমজাদ হোসেন, মাতার নাম মোছাঃ আমেনা বেগম।
তার বাড়ী রাজশাহী জেলায়। রাজশাহীর একজন ট্রাক চালক রুহিয়ায় সাজ্জাদ হোসেন ওরফে পাগলা মুসাকে দেখে চিনতে পায় এবং পরবর্তীতে তার পরিবারকে খবর দেয়।
তার পরিবার দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ সাজ্জাদ হোসেন ওরফে পাগলা মুসাকে বহু খোজাখুজি করেও কোন সন্ধান পায়নি এতদিন। মুসার বাবা মা সন্তান হারানোর শোকে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরন করেন বলে জানা যায়।
আজ ১২ সেপ্টেম্বর (রোববার) সাজ্জাদ হোসেন ওরফে পাগলা মুসার পরিবার এসে তাকে নিয়ে যায়। রুহিয়া থেকে চলে যাওয়ার সময় মুসার চোখে মুখে আনন্দের ছাপ ছিল। নিজ আপনজনদের পেয়ে মুসা ফিরে পেল নতুন জীবন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।