
শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করতে গ্রাম পুলিশদের মাঝে রেজিষ্টার বিতরণ করা হয়েছে।
১৪ই সেপ্টেম্বর সকালে ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের মাঝে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার বিতরণ করেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার নাগ, বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মরহুম আমির আলী সরকারের সুযোগ্য কন্যা বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোছাঃ শাহিদা আক্তার প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।