বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-মাগুরা শেখ হাসিনা সেতুর ওপরে বেপরোয়া মটরসাইকেলের চাপায় সুরাইয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়,নিহত শিশু সুরাইয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের ভ্যানচালক গোলদার মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা গ্রামঃ ডাক্তার ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় আজকেও বিকেলে সেতু এলাকায় শত শত মানুষের ভিড় হয়। ওই সময় উচ্ছৃঙ্খল কিছু যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চক্কর দেয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেল শিশু সুরাইয়াকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত দুই মোটরসাইকেল আরোহীকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-ঠিকানা জানা যায়।

এ বিষয়ে, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।