শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী।

 

১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বাজিতখিলা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মোটর সাইকেল শোডাউন ও ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।

 

মোটর সাইকেল শোডাউন তাতালপুর বাজার হয়ে মনকান্দা, দাড়িয়াখিলা, হোসেনখিলা, কামারপাড়া পাচ রাস্তা মোড়, গ্রামীণ ব্যাংক মোড়, বাজিতখিলা বাজার, বড়তলী, কাটাজান, কৃষ্ণপুর, কালীতলা বাজার, নয়আনী পাড়া, লোকাইপাড়া, বড়ইতার, প্রতাবিয়া, কান্দিপাড়া, সুলতানপুর, পশ্চিম কুমরী সহ আরো কয়েকটি গ্রামে মোটর সাইকেল শোডাউন ও বিভিন্ন হাটবাজারে ভোটাদের সাথে সালাম বিনিময় এবং সবার কাছে  দোয়া চান মোহাম্মদ আলী।

 

মোটর সাইকেল শোডাউনে কয়েক শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 

বাজিতখিলা ইউনিয়নের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ আলী । তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান।

 

মোহাম্মদ আলী বলেন, আমি বাজিতখিলা ইউনিয়নের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

 

এই প্রত্যাশা করে তিনি বাজিতখিলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সবসময় তিনি একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন । বাজিতখিলা ইউনিয়নে সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও ভোটারদের মাঝে একই কথা শোনা যায় সৎ ও যোগ্য প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।