
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সালথা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.এস.পি (নগরকান্দা সার্কেল) সমিনুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা শাখার পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা, সহ সভাপতি সমির কুমার রায়, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু প্রল্লাদ শীল, সালথা প্রেসক্লাব সভাপতি সেলিম মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।