মো কামরুজ্জামান,  কুষ্টিয়া জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য ট্রেনে রাজশাহী আসার পথে বাচ্চা প্রসব করলেন এক নারী। কুষ্টিয়ার দৌলতপুরের সাবিনা নামের ওই নারী রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন।

এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টর গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়।

মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন। আব্দুলপুর রেল স্টেশনে ট্রেনের মধ্যেই উক্ত নারী ছেলে সন্তান প্রসব করেন।

ঘটনাটি পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানতে পেরে তাৎক্ষণিকভাবে রেলের অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেন এবং রোগীকে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।