
শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বার প্রার্থী ‘সাবিহা খান প্রিয়ার’ প্রশংসায় এলাকাবাসী। মহিলা মেম্বার প্রার্থী ‘সাবিহা খান প্রিয়া” এখন আলোচনায়। এলাকাবাসীর প্রশংসায় তিনি এখন পঞ্চমুখ। বাজিতখিলা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে মহিলা মেম্বার পদে লড়বেন তিনি। তিনি বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সাথে কোশল বিনিময় করছেন।সাধারন মানুষও ঝুঁকছেন তার দিকে। মেম্বার পদে প্রার্থী হিসাবে প্রশংসায় ভাসছেন সাবিহা খান প্রিয়া।
সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্রাম থেকে গ্রামন্তরে। নির্বাচনী হাওয়া বইছে মাঠে ময়দানে। তবে বসে নাই কোন প্রার্থী। আপন গতিতে চালিয়ে যাচ্ছে নির্বাচনের প্রচারণা। সময় যতই ঘনিয়ে আসছে, ততই বেড়ে যাচ্ছে নির্বাচনী আমেজ। চায়ের গরমের সাথে গরম হচ্ছে নির্বাচনের মাঠ। আলোচনা-সমালোচনা চলছে মানুষের মুখে মুখে। গ্রামের হাটবাজার ও চায়ের দোকানে এখন আলোচনা চলছে শুধু নির্বাচন নিয়ে। কে হতে পারে ক্ষমতার চেয়ারের মালিক।
জানা গেছে, সাবিহা খান প্রিয়া বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বর পদে প্রার্থীতা ঘোষনা করে সাবিহা খান প্রিয়া দীর্ঘদিন ধরে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোট যুদ্ধে কোমর বেধে নেমেছেন তিনি। জনগণের সাড়াও পাচ্ছেন। জনগনের ইচ্ছায় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনটি ওয়ার্ডে বিপুল ভোট ব্যাংক রয়েছে তার।
একজন নম্র, শিক্ষিত ও ভদ্র মহিলা সাবিহা খান প্রিয়া সবকিছু মিলিয়ে এবার চমক দেখাতে পারেন তিনি। ভোটারেরা জানায়, ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শেষ হলে ভুলে যায় তাদের দেয়া সেসব প্রতিশ্রুতি। দেখায় মেলেনা জনপ্রতিনিধিদের। আমরা জেনে,বুঝে এবার ভোট দিব। আমরা পুরাতন হাড়িতে দই বসাবোনা। আমরা এবার সাবিহা খান প্রিয়াকে ভোট দিয়ে ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত করব।
ভোটাররা আরো জানায়, আমরা অতীতে অনেককে ভোট দিয়ে মেম্বার করেছি। আমরা পরিবর্তন চাই। আমরা আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে মহিলা মেম্বার নির্বাচিত করব।
সাবিহা খান প্রিয়া জানান, আমি দেশ ও জনগণের সেবা এবং ১,২ ও ৩ নং ওয়ার্ড বাসীর উন্নয়ের জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দ্ধারে দ্বারে যাচ্ছি। জনগনের সাড়াও পাচ্ছি। জনগণ চাইলে তাদের খেদমত করার সুযোগ পাব । আমি চাই জনগণের খেদমত করতে। আমি সকলের কাছে দোয়া ও একটি করে ভোট চাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।