বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর
কে জড়িয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে,, মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) ফরিদপুর সালথায় আওয়ামী লীগ একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায়, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি প্রতিবাদ সভা শেষে সালথা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, একটি পত্রিকায় শাহদাব আকবর লাবু চৌধুরীকে জড়িয়ে যে সংবাদ টি প্রকাশ করা হয়েছে তার তথ্যগত পুরোটায় মিথ্যা। সংবাদে যাদের যে পদে বলা হয়েছে তারা কেউই ওই পদে বা পদায়ানে মিথ্যা তথ্য সংবাদ প্রকাশ করে পত্রিকার সেই প্রতিনিধি মানবজমিন ও প্রতিদিনের সংবাদসহ আরো কয়েকটি পত্রিকার মানক্ষুন্য করেছে।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সালথা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।