
মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে ফাহিম ওরফে সাব্বির (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের লোহরটেক এলাকার সর্দার বাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
সে ঐ এলাকার শেখ আঃ রহিম দুবাই প্রবাসীর ছেলে। পরিবারের লোকজন জানান, ফাহিম সাতার কাটতে জানতোনা। আজ মঙ্গলবার দুপুরে সে তার আরো দুই ভাইসহ অন্যান্য শিশুর সাথে বাড়ির পাশে (লোহারটেক) ভুবেনশ্বর নদীতে গোছল করতে নামে।
গোছল শেষে ফাহিম ছাড়া অন্যান্যরা বাড়িতে ফিরে আসে। পরে, তারা বাড়িতে এসে ফাহিমকে দেখতে পায়না। পরে, পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পানি থেকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।