
নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তরুন কণ্ঠশিল্পী আজম খান।গানটির শিরেনাম”মনের আয়না”।গানটি লিখেছেন হুমায়ন কবীর।সুর ও সঙ্গীত করেছেন সালমান জুবায়েদ। সম্প্রতি এই গানটি নিয়ে নির্মিত হয়েছে একটি মিউজিক্যাল ফিল্ম।সিলেটের বিভিন্ন লোকশনে মিউজিক্যাল ফিল্মটি’র চিত্রধারন করা হয়েছে।
মিউজিক্যাল ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সময়ের তরুন মডেল ও অভিনেতা এস অর্ক। মিউজিক্যাল ফিল্মটি নির্মান করেছেন সময়ের পরিশ্রমী ও গুনী তরুন নির্মাতা মোহন ইসলাম। গানটিতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা তারেক জামান ও শাকিলা পারভীন।
শিল্পী আজম খান বলেন,গানটির অডিও ভিডিও নিয়ে আমি খুব আশাবাদী।চেষ্টা করেছি দর্শকদের ভালো একটি গান উপহার দেওয়ার।শ্রোতাদের ভালোবাসাই আমার স্বার্থকতা।
নির্মাতা মোহন ইসলাম বলেন,গানের সাথে সাদৃশ্য রেখে একটি সুন্দর গল্প নিয়ে মিউজিক্যাল ফিল্মটি নির্মান করেছি।আশা করি দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য,খুব শীঘ্রই মনের আয়না মিউজিক্যাল ফিল্মটি একটি অডিও ও ভিডিও প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।