
আশিকুর রহমান আদনান,জবি প্রতিনিধি: আজ (২২ সেপ্টেম্বর ২০২১-বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস এর ২০০ একর জমির সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প ও ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপনের প্রকল্প পরিচালক প্রকোশলী মোঃ সাহাদাত হোসেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুসরত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রধান প্রকৌশলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।