বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জাহাঙ্গীর আলমকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, জোয়াড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বনপাড়া পৌরসভার কাউন্সিলর মোহিত কুমার সরকার, শরীফুন্নেছা শিরিন প্রমূখ।

উল্লেখ্য, ইউএনও জাহাঙ্গীর আলম সম্প্রতি পদোন্নতি পেয়ে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব হিসেবে বদলী হয়েছেন।