
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কামশাইর চাঁনখালি বায়তুল হামদ জামে মজজিদের মুসল্লিদের সাথে বর্তমান মেম্বার আব্দুল মতিন ভূঁইয়া মতবিনিময় সভা করেছেন ।
২৪ সেপ্টেম্বর (শুক্রবার ) বাদ জুম্মার নামাজের পরে চাঁনখালি বায়তুল হামদ জামে মজজিদের মুসল্লিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় মসজিদ কমিটির সভাপতি মো ঃ নাঈম হোসেন মসজিদ উন্নয়নের একাধিক বিষয় তুলে ধরনের । এসময় মসজিদ কমিটির সদস্যরা আব্দুল মতিন মেম্বারের কাছে উক্ত মসজিদে জন্য এসি দাবী করেন পরে আব্দুল মতিন মেম্বার মুসল্লিদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন এবং মসজিদ উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করে।
এ-সময় আব্দুল মতিন মেম্বার বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সুখে দুঃখের আপনাদের পাশে ছিলাম। আমি নির্বাচিত হওয়ার পরে এলাকায় রাস্তা নির্মাণ, এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন , মসজিদ মাদ্রাসা উন্নয়ন সহ সকল সামাজিক কাজে অংশ গ্রহণ করেছি। তাই আমি এবার ও আশাবাদী আসন্ন নির্বাচনে আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আপনাদের সেবাকরা সুযোগ করে দিবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।