
মোঃ রাশিদুল ইসলাম মাগুরা প্রতিনিধিঃ “শেখ হাসিনার উদ্যোগ–ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে শ্রীপুরের লাঙ্গলবাঁধ এলাকায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে গণশুনানী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী লাঙ্গলাধ বাজার বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজি এম মোঃ হেমায়েত উদ্দিন।
বিশিষ্ট সমাজ সেবক ও লাঙ্গলবাঁধ বাজার বনিক সমিতির সেক্রেটারী মোঃ রিজাউল কবীর চুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান সাংবাদিক মোঃ মফিজুর রহমান, সাংবাদিক রাশিদুল ইসলাম, মোঃ মহাসিন মোল্লা, এ এস আই আনারুল ইসলাম, মোঃ আলমগীর হোসেনসহ অন্যরা।
অপরদিকে একই দিন সন্ধ্যায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে উপজেলার চর চাকদা সার্বজনীন কালীমন্দিরের সামনে বিশিষ্ট সমাজ সেবক কার্তিক মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজিএম মোঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান, এলটি মোঃ আক্কাস আলী,অমিত কুমার মন্ডল, সুকুমার মন্ডলসহ আরো অনেকে। গণ শুনানি ও উঠান বৈঠকে লাঙ্গলবাঁধ ও চাকদা এলাকা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা অংশ গ্রহন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।