
সুন্দর পৃথিবীতে বাঁচার অধিকার সবারই আছে কিন্তু সুস্থতা নিয়ে কত জনই বাঁচতে পারে!
নিম্নবিত্ত পরিবারের একমাত্র ছেলে মোঃ আব্দুল হালিম বয়স (৩বছর) জন্মগত ভাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত যাকে জন্ম থেকে প্রত্যেক মাসে ১ ব্যাগ করে ব্লাড দিতে হয় ব্লাড গ্রুপ B+(পজেটিভ)।
বাড়ি যশোর জেলা মনিরামপুর (৭৪৪০) উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন।
পিতা মোঃ মাসুম শিকদার স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন কিন্তু এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন তাই সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন রোগীর পিতা।
আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারে থ্যালাসেমিয়ামুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন।
এবং যদি কেউ ব্লাড দিতে চান৷ তাহলে যোগাযোগ করুন 01962043060.
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
01962043060 (বিকাশ) রোগীর পিতা
সাহায্য পাঠানোর পূর্বে যোগাযোগ করে নিবেন



ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।