প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নগরকান্দা উপজেলা সদরের প্রধান সড়কে আনন্দ মিছিল করেন।

দুপুরে নগরকান্দা সদরের জেলা পরিষদ হলরুমে শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটেন উপস্থিত নেতা কর্মীরা।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি গণমানুষের নেতা জনাব শাহদাব আকবর লাবু চৌধুরী।

অনুষ্ঠানে আরো অপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির এপিএস মো. শফি উদ্দিন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতী ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কোদালিয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।