
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পারায় বাসায় চিকিৎসারত অবস্থায় দিন কাটাচ্ছিলেন দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মন্নান। পরে অবস্থার অবনতি দেখে তার পরিবার ও স্বজনরা কোন মতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশবিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে ভর্তি করান। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকা আব্দুল মন্নানের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে বর্তমানে তার পরিবার স্বজনরাও আর্থিক অসচ্ছলতায় ভুগছিলেন। তার পরিবারের ভাষ্যমতে, ব্লাড ক্যান্সারের মতই তার এই রোগটি দেখা দেয়ার পর থেকেই চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তাদের পরিবারে যেন হঠাৎ করে এক দুর্যোগ নেমে এলো। এই রোগটি তাদের পরিবারে জন্য একটা বিরাট ধাক্কা তেমন অর্থও নেই তাদের । এই দুঃশ্চিন্তায় তারা অনেকটা ভেঙে পরে।
রাত পোহালেই তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তার এই রোগ শুনে তার পরিবারের সব কিছুই যেন থেমে গেছে। পরিবারে নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ। হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশবিদ্যালয় ভর্তি করানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পোস্ট দেওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পর প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের নজরে আসে। ২৭ই সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে তাকে দেখতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশবিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে ছুটে যান। এসময় তার শয্যাপাশে কিছু সময় কাটান ও কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার সকল খোঁজ-খবর নেন ও চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন সাথে সাথে তার চিকিৎসার সকল ব্যায়ভার বহন করার আশ্বাস ও দেন এই সংসদ সদস্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।