
মিরু হাসান বাপ্পী,বগুড়া প্রতিনিধি:বগুড়ার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৭সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সরকারি আদমদীনিকৃত চালের একটি মালবাহি ট্রেন সান্তাহার জংশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় সান্টিং করার সময় এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায় মালবাহী ট্রেনের একটি বগি রেল-লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেল-লাইনের বাহিরে মাটিতে পড়ে গেছে। মূল লাইনের বাহিরে বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছ।
এ ব্যাপারে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন সান্টিং করার সময় ঐ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ভিতরে সরকারি চাল থাকার কারণে চাল খালাস না করা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে না।তবে সান্তাহারের সাথে অনান্য সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।