
বি এম, হিরু মিয়া ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ৩’শ সংগ্রামী মা’কে স্মারক সম্মাননা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা।
ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিথিলা ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৩’শ রত্নাগর্ভা ও সংগ্রামী মা’কে স্মারক সম্মাননা প্রদাণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ পাউন্ড কেক কাটা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।