
রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়। ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পরে ট্রলারটি উল্টে যায়। এসময় ১১ জেলের মধ্যে তিন জন নিখোঁজ হন। ট্রলারডুবিতে মৃত জেলেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের আত্নীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। তারা উদ্ধার করে লাশ নিয়ে আসছে। কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, তিন জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। তবে উদ্ধার হয়েছে এ বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে ট্রলারটি উদ্ধারে অভিযান অভ্যাহত আছে বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।