
বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)– দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২ প্যাকেট অফিসার চয়েজ মদ ও ৭ বোতল ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও গ্রামের মৃত হোসেন আলী শেখের পুত্র ইসমাইল হোসেন(৪৫) ও ইসমাইল হোসেনের স্ত্রী জুলেখা খাতুন (৩৫)। এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত’র দিক-নির্দেশনায় (২৯ সেপ্টেম্বর) বুধবার ভোর সোয়া ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুর আলম সিদ্দিকের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার কাটল ইউনিয়নের রনগাঁও গ্রামের ইসমাইল হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৭ বোতল ফেন্সিডিল, ২ প্যাকেট অফিসার চয়েজ মদ, ১৫টি ফেন্সিডিলের খালি বোতল ও ৫ টি এমকেডিলের খালি বোতল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী দম্পতি ইসমাইল হোসেন ও জুলেখা খাতুন কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দম্পতিকে বুধবার দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।