জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে গরুর গাড়ী প্রতীকের প্রচারণায় বিপুল সংখ্যক ভোটার ও সমর্থকের অংশগ্রহণে বিশাল শোডাউন করেছেন কামরুজ্জামান রিপন। বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকালে মিছিলটি করটিয়া সা’দত বাজার হয়ে কলেজপাড়া,চৌধুরী পাড়া ঢেলি করটিয়ার দিকে যায়। মিছিলের প্রথমে হাত নেড়ে ভোটারসহ সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি প্রার্থী কামরুজ্জামান রিপন।

পরে মিছিলটি করটিয়া বাজারের মসজিদ রোডে এসে সমাবেত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কামরুজ্জামান রিপন। তিনি বলেন,আপনারা আমাকে সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিতে ইতোপূর্বেও দুই-দুইবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছিলেন।

আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। দিন-রাত নেই যখন আপনারা আমাকে ডাক দিয়েছেন, আমি ঠিকঠাক হাজির হয়েছি। আমার ভুলত্রুটি থাকতে পারে। আমি সভাপতি পদ নিয়ে আপনাদের কাছে এসেছি ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।