প্রসেনজিৎ বিশ্বাস (নগরকান্দা) ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর নগরকান্দা কৃষ্ণার ডাঙ্গী শাহ ফকির হাচান শাহ্ এর বাড়ি ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে ২৯ সেপ্টেম্বর রোজ বুধবার উক্ত অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন মোঃ সুমন সরকার ও সোনিয়া সরকার।

রাত ৮ :৩০ মিনিটে শুরু হয়, উক্ত অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত মুসলিম ও সনাতন ধর্মের লোক ধীরে ধীরে লোকারণ্য হয়ে যায়। পালাগান গ্রামগঞ্জের হাজার বছর ধরে চলছে পালা গান ঐতিহ্যবাহী গান ও বাজনা, মন মুগ্ধ হয়ে সকলে এই পালা গান গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।

যৌক্তিক ও অযৌক্তিক খন্ডনে মিলি সৃষ্টি পালা। অত্র এলাকার সকলের পছন্দের উপর ভিত্তি করে , জনপ্রিয় অধ্যায়ে ” গুরু শিষ্য পালা”এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা ,দপ্তর সম্পাদক, শাহ জালাল মোল্লা তিনি বলেন এই অনুষ্ঠানটি দীর্ঘদিন হয়ে আসছে মনমুগ্ধকর, অধীর আগ্রহে সাথে সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করে এবং বাংলার দীর্ঘতম সংস্কৃত যা এক নজর বিহীন, আয়োজক সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।