
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলা দৌলতখান উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াড ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ক কুইজে প্রথম হয়েছেন জয়গনর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছেন সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার এসময় তিনি বলেন, দেশের সকল ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য বিজ্ঞান চর্চার বিকল্প নেই। এ জন্যই বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা খুবই তাৎপযর্পূর্ণ। এর মাধ্যমে বিজ্ঞান শিক্ষার যুগান্তকারী অগ্রগতি সম্পন্ন হবে বলে আশা করছি।
তিনি আরও জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে এবং বিজ্ঞান মনস্ক জাতি গড়ে উঠবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।