
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে (০২ অক্টোবর) রোজ শনিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনায় অংশ নেন, সহকারি উপজেলা শিক্ষা মুঞ্জুরুল আলম, সহকারী উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনার পরিদর্শিতা নার্গিস আক্তার, কমিশনার ইসাহাক আলী, এস আই মোমিনুল।
এ সময় অন্যান্য কর্মকর্তা সহ প্রিন্ট/মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।