সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি | মোঃ শাহিন আলম: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এরমধ্যে ৬নং তাড়াশ সদর ইউনিয়ন। এ ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মীর মোঃ জাহিদুল ইসলাম বকুল দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। যা শুধু জেলায় নয়, সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। যা ইতিমধ্যে ইউনিয়নের উন্নয়নমুলক কাজ করে দৃষ্টান্ত ন্থাপন করেছেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ জাহিদুল ইসলাম বকুল বলেন, ‘ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের নাগরিক সুবিধা দিতে আমি মনোনয়ন প্রত্যাশী।সদর ইউনিয়নবাসীর ধারণা জাহিদুল ইসলাম বকুল সবার চেয়ে একধাপ এগিয়ে ।

আমার বিশ্বাস সৎ মনোভাব নিয়ে কাজ করলে এবং জনগণের আস্থা থাকলে ইউনিয়নের উন্নয়ন সম্ভব। জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবেন ইনশাআল্লাহ ।

আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং ৬নং সদর ইউনিয়নকে একটি সুন্দর-পরিচ্ছন্ন এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে সে লক্ষ্য পূরণে কাজ করে যাওয়া।

তিনি বলেন, ‘আমি বিগত দিনে ১৯৯৫ সালে তাড়াশ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, ১৯৯৭ তাড়াশ কলেজ শাখা ছাত্র লীগের সহ,সভাপতি ছিলেন।২০০১ সালে প্রত্যক্ষ ভোটে তাড়াশ সদর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘ ২০ বছর ছাত্র লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন।২০১৪ সালে তিনি উপজেলা সেচ্ছা সেবক লীগের কার্যকরী কমিটির সদস্য পদ লাভ করেন।তিনি শেখ রাসেল ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন এবং বর্তমান তিনি সভাপতি পূর্ব তাড়াশ শেখ রাসেল সৃতি ক্লাব।

দলীয় নেতাকর্মীদের নিকট জানতে চাইলে জানা যায়, তিনি বারবার নির্যাতিত,,২০০১ সালে নির্বাচনের পরে তিনি বিএনপির আক্রমণে মৃত্যুর সাথে পাঞ্জা করেন দীর্ঘ দিন। তাহার মাথায় ১৬ টা সেলাই দেওয়া হয়।

মিটিং মিছিলে তাহার অবদানের শেষ নাই। যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে মীর মোঃ জাহিদুল ইসলাম বকুল সবার শীর্ষে।জানা যায় তিনি ও তার পরিবার জন্ম সুত্রে আওয়ামী লীগ এর অধিকারী।তার পরিবার বিভিন্ন ভাবে ২১ টা মামলায় জরিত শুধু আওয়ামী লীগ পরিবার বলে।

তিনি রাজনৈতিক কর্মীকান্ডের পাশাপাশি, ইউনিয়নে , পুল-কালভার্ট, ড্রেন তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রয়েছে। স্যানিটেশনে উদ্বুদ্ধকরণ, বাল্যবিয়ে বন্ধ, দলীয় ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে ইউনিয়ন উন্নয়ন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণসহ নানা ধরনের উন্নয়ন অব্যাহত রাখছেন।’

তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর সচেতন নাগরিকদের সহযোগিতায় একটি কর্মপরিকল্পনা তৈরি করেছেন। বর্তমানে সেই কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছেন।দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে এবং পরিকল্পনা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে তাড়াশ সদর ইউনিয়ন অবশ্যই একটি আদর্শ ইউনিয়ন হিসেবে উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন সাধারণ সম্পাদক মীর মোঃ জাহিদুল ইসলাম বকুল।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের তরুণ, শিক্ষিত, সচেতন ভোটাদের সাথে নিয়ে ইউনিয়নের গরীব, দুঃখী মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান ।

খোঁজ নিয়ে জানা গেছে, তাঁকে নৌকা প্রতীক দেওয়া হলে বিজয় সুনিশ্চিত বলে ধারণা করছেন তৃণমূল ভোটাররা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ নেতার উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে রয়েছে তার সু-সম্পর্ক। ইউনিয়নের দলীয় সকল নেতা-কর্মীদের নাথে নিয়ে দলীয় সকল কর্মসূচির মধ্যেও সক্রিয় অংশগ্রহণ ও দলীয় সকল কর্মসুচি সুস্থ ভাবে সম্পুর্ন করছেন তিনি।

তাড়াশ সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী মীর মোঃ জাহিদুল ইসলাম বকুল বলেন, আমি দলীয় মনোনয়ন পেলে জনগনের ভোটের মাধ্যমে ইনশআল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার
গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রচেষ্টায় বাস্তবায়নে কাজ করবো । আমি কখনোই নিজের উন্নয়নে নয় ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো।

অতীত,বর্তমানে যেভাবে সকলের বিপদে ঝাপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্যই তৃণমূলের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশী।