
মামুনুর রশীদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গলায় ওড়না পেঁচিয়ে জামিয়া খাতুন (১৩) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার (৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রমনা পানাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামিয়া খাতুন উলিপুর উপজেলার রামধন গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, জামিয়া খাতুনের বাবা-মা ঢাকায় অবস্থান করার কারণে গত ২ বছর যাবৎ সে পানাতি পাড়ায় নানা আমজাদ হোসেনের বাড়িতে থাকে। রোববার সকালে পরিবারের লোকজন জামিয়া খাতুনের ঘরে দরজা লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে জামিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও ডায়েরি জব্দ করে পুলিশ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে জামিয়া আত্মহত্যা করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।