
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধি: আজ০৩-১০-২০২১ই; ফরিদপুরে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ মন্ডল পূজা উদযাপন পরিষদের পৌরসভা ও জেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন, সেই সাথে আরো ফরিদপুর জেলার প্রত্যেক উপজেলার পূজা উদযাপন পরিষদের সদস্য বিন্দু উপস্থিত ছিলেন, মন্দিটিভি ফরিদপুর জেলার শ্রী রিপন মন্ডল দুর্জয়, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত হন।
এসময় বক্তারা জেলার ৭৮৪ টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা বিধান, ধর্মীয় ভাব গাম্ভির্য ও কোভিড বিধি বিধান মেনে পূজা করার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি ও পুলিশ সুপার মহোদয় বক্তব্যে পরিষ্কার হয়ে যে বিভিন্ন গোলা জোক সংঘাত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কখনো বরদাস্ত করা হবে না। যেখানেই অপ্রতিকর ঘটনা ঘটবে ফরিদপুর জেলা প্রশাসনকে সরন করার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং তিনি আরও বলেন সঠিক সময় মত বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত করার জন্য।
পরে জেলার ৭৮৪ টি পূজা মন্ডপে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি) এর ব্যক্তিগত পক্ষ থেকে ৬লাখ টাকা তুলে দেয়া হয় ৯টি উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে তুলে দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।