ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর (রবিবার) বেলা ১ ঘটিকার সময় উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় দূর্গা পূজা মন্ডব চত্বরে এই বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র ঐক্য পরিষদ খানসামা উপজেলা শাখার সদস্য সচিব অশোক রায় জয় এর সঞ্চালনায় ও আহবায়ক নৃপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে এ সম্য প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার সাবেক সহ সভাপতি প্রমথ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ননি গোপাল রায়, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, উপজেলার সাবেক ছাত্রলীগের আহবায়ক ও আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সদস্য সচিব সবুজ হোসেন,যুগ্ম আহবায়ক শেখ নুরজামাল সহ আরো অনেকে।