
উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষককে হত্যার প্রতিবাদে লখিমপুরের উদ্দেশে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতারা। তবে খিরিতে যাওয়ার আগেই পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেন।
সোমবার (৪ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রিয়াঙ্কা বলেন, এটা কৃষকের দেশ, বিজেপি-এর না। আমি লখিমপুর গিয়ে কোনও অপরাধ করছি না। আমি শুধু আক্রান্তদের পরিবারের সাথে দেখা করতে চাই। আমাকে থামানো হচ্ছে কেন?
রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা। কংগ্রেসের দাবি, তারপরেই হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। অন্যদিকে, পুলিশের দাবি, লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।