
(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরামপুরের উদ্যোগে জনসচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। (৪ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্টিত হয়।
মহড়ার পূর্বে অগ্নি দূর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরামপুর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি ট্রেনিং ইন্সপেক্টর মাহাবুবার রহমান ও খাদিজা খাতুন প্রমুখ।
এসময় ইউপি সচিব মনিরুজ্জামান, ইউনিয়ন লিডার আরাফাত হোসেন, ফায়ার ফাইটারগণ মীর কাশেম, আব্দুল করিম,রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, নারী ও পুরুষ ৬৪ জন প্রশিক্ষণার্থীগণ এবং
স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ঘন্টাব্যাপী প্রত্যক্ষ ভাবে অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।