শেরপুরের শ্রীবরদীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আইপিএল (পলাশ) এর শ্রীবরদী এজেন্সী অফিস উদ্বোধনঃ

‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আইপিএল (পলাশ) এর শ্রীবরদী(শাখা) এজেন্সী অফিস উদ্বোধন করা হয়েছে।

০৫ অক্টোবর বিকালে ওই এজেন্সী অফিস উদ্বোধন করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভাগীয় সন্বয়নকারী আরিফ আহম্মেদ চৌধুরী। শ্রীবরদী মধ্যবাজার (পানহাটি) আলহাজ্ব সুরুজ চেয়ারম্যান ভবনের দ্বিতীয়তলায় ওই এজেন্সী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতেই লাল ফিতা কেটে অফিস কক্ষের ভিতরে প্রবেশ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এজেন্সী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আইপিএল (পলাশ) এর শ্রীবরদী এজেন্সী অফিসের ব্যাঞ্চ ম্যানেজার (ইনচার্জ) শাহ আলম মিয়ার সভাপত্বিতে সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভাগীয় সন্বয়নকারী আরিফ আহম্মেদ চৌধুরী, শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক, মো: ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। বক্তব্যরা বীমা সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।