সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : ৬ ই অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা প্রশাসনের উদ্যোগে তদন্ত অফিসার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রশাসনিক টিম তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করেন ।

গত ৫ই অক্টোবর বিকাল ৪টার সময় তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পাট ও গোডাউনের মালা মাল ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করেন তেরখাদা প্রশাসন । অপরাধ দিকে একই সময়ে সেনের বাজার পল্লী বিদ্যুৎ সমিতির নেতৃত্বে তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করেন ।

জানা যায়, সেনের বাজার পল্লী বিদ্যুৎ সমিতির নেতৃত্বে তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান পাট পরিদর্শন করেন পল্লী বিদ্যুতসমিতির কর্মকর্তা বৃন্দ । ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন , পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরী ডি জি এম প্রকৌশলী আব্দুল্লা আল মামুন , ডি জি এম সেনের বাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস প্রকৌশলী আবু বকর সিদ্দিক ,তেরখাদা উপজেলা সাব জোনাল অফিস ইনচার্জ এ জি এম ও এন্ড এস প্রকৌশলী অভিজিত সাহা সহ আরো অনেকে ।তেরখাদা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা বৃন্দ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান গুলো পরিদর্শন করেন ।