
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট ১১৬৩ জন ভোটারের মধ্যে ৮৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫ টি ভোট নষ্ট হয়েছে। এরমধ্যে মোঃ জাহাঙ্গীর আলম (ডালিম) ৫৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী মোঃ মজনু মিয়া (টেবিল ল্যাম্প) নিয়ে ২৫৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, পরপর ৫ বার নির্বাচিত ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলম শহিদ এর মৃত্যুতে পৌরসভার এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী জাহাঙ্গীর আলম প্রয়াত কাউন্সিল শহিদুল ইসলম শহিদের সহোদর ভাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।