
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহপন হাত ও মুখ বাধা শাকিব (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিছা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিব ওই এলাকার বজলু মেল্লার ছেলে।
নিহত শাকিবের পিতা বজলু মোল্লা বলেন, প্রতিদিনে ন্যায় রাতে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি।
ভোরে ঘুম থেকে উঠে শাকিবকে ঘরে দেখতে না পেয়ে তাকে খুজঁতে থাকে। কিছু সময় খোঁজাখুজিঁর পর বাড়ির পাশের একটি রেইন্টি গাছে শাকিবের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এসময় শাকিবের মা চিৎকার দিলে সেখানে গিয়ে আমরা শাকিবের ঝুলন্ত লাশ দেখতে পাই।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন ময়না তদন্ত রির্পোট এলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
কামরুজ্জামান শাহীন
ভোলা
০১৭১২-৯৬০৭৩৪
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।