
মনির খান, স্টাফ রিপোর্টার: গোপিনাথপুর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুন্সী আবুল হাশেম ( সাবু মুন্সী ) নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ওয়ার্ড বাসীর কাছে কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন চেয়েছেন।
মহল্লাবাসীর সমর্থন নিয়ে এগিয়ে যাবে বলে জানান তিনি। ইতিমধ্যে ওয়ার্ড বাসীর সমর্থন পেয়েছেন। এবং কাগজ পত্র সমস্ত কিছু ঠিক ঠাক করেছেন বলে ও তিনি জানান।
মুন্সী আবুল হাশেম (সাবু মুন্সী) তিনি দীর্ঘ ৩৪ বৎসর যাবত প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি বর্তমান লোহাগড়া পৌর এলাকার উন্নয়ন মূলক সরকারি বেসরকারি প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করেন। সর্বোপরি ওয়ার্ড বাসীর ভোটে তিনি জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে তিনি ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।