
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরন করেছেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার ইছাপুরা এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে এ শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরন করেন তিনি।
এ সময়, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সংগ্রাম চন্দ্র রানা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসান, যুবলীগ নেতা আবু তাহের , রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছন খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।