
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর, তাং ০৯/১০/২০২ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখা’র সাবেক সফল সাধারণ সম্পাদক মরহুম আনোয়ার হোসেন এর (২৩তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা পরবর্তি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপি’র সম্মানীত সাধারণ সম্পাদক জননেতা এড.শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এবং জামালপুর জেলা বিএনপি’র সম্মানীত সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক মাওঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সম্পাদক রেজভী আল-জামালি রন্জুু, মোঃ মাঈন উদ্দীন বাবুল, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপি’র সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাহ্ মাসুদ’সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের সম্মানীত নেতৃবৃন্দ গণ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।