মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে উলিপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন।

উক্ত আয়োজনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলার সকল ইউনিট’র সদস্যবৃন্দ সহ বেশকিছু স্কুল এর শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক অংশগ্রহণ করতে পারবে। উক্ত আয়োজন আগামী ১৬ অক্টোবর ২০২১ ইং গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

চিত্রাঙ্কন বয়সসীমার গ্রুপ;ক,৩য় থেকে ৫ম শ্রেণি(শহীদ মিনার,বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ) খ,৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী (স্মৃতিসৌধ,মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র )। কুইজের বয়সসীমা ক,(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) খ.(৯ম ও ১০ম শ্রেণী) কুইজের বিষয়ঃবঙ্গবন্ধু ও শেখ রাসেল এর জীবনী। পুরস্কার বিতরন করা হবে ১৮ অক্টোবর উপজেলা অডিটোরিয়াম হল রুম,উলিপুর, সময়;১১.৩০মিনিট।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মোত্তাহিদ ইসলাম মারজান। ও সঞ্চালনা করবেন নেয়ামত শরীফ প্রতীক (পরিচালক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজক কমিটি২০২১)।