
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
রোববার (১০ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫০৬ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৬২১ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।