
শেরপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
১০ অক্টোবর রবিবার সকাল ৮ টায় পুলিশ লাইন্স শেরপুর ড্রিল সেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বিরাজ চন্দ্র সরকার আরআই পুলিশ লাইন্স, শেরপুর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।