
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাছমারা গ্রামের মো, কামাল হোসেনের ছেলে মো, সেলিম রাজা(২৬) ও উজানপাড়া গ্রামের মৃত জেকের মিস্ত্রির ছেলে মো, রাকিব(৩৫)। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো, আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ২০২১ রাত ১১.১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো, আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো, আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো, মশিয়ার রহমান, এসআই এ.এস.এম. সাইদুজ্জামানও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১.৩০ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা হতে আসামী মো, সেলিম রাজা ও মো, রাকিবকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।