
নাটোর বড়াইগ্রাম প্রতিনিধিঃ আজাদুল বারী: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এই নির্বাচনে চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকার মাঝি হয়েছেন মরহুম আতাউর রহমান জিন্নাহর সহধর্মিণী শাহানাজ পারভীন।
সোমবার বিকেলে ঢাকা থেকে এলাকায় আসলে হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চান্দাই ইউনিয়ন আ’লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ইউনিয়ন পদক্ষিণ করে।
পথ সভায় শাহনাজ পারভীন বলেন, আমার স্বামী মরহুম আতাউর রহমান জিন্নাহকে ২০১৬ সালে এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলো। কিন্তু প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে বিজয়ী হতে দেয়নি। তাই দল যখন আমাকে সুযোগ দিয়েছে আমি ইউনিয়নবাসীর বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে সঙ্গে নিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলে আমার স্বামীর দেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।