
জামালপুর জেলার মেলান্দহে মাদারদহ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে আলাল উদ্দিন (৪০) মারা গেছেন। তিনি চারাইলদার গ্রামের অসিম উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর সকাল ৭টার দিকে।
একই গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪২) কে অজ্ঞান অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, ১১ অক্টোবর ( সোমবার) সকালে মাদারদহ নদীতে আটকে যাওয়া মাছ ধরার জাল ছাড়াতে পানিতে ডুব দিলে আলাল উদ্দিন নিখোঁজ হন।
প্রায় তিন ঘন্টার পর তার লাশ পাওয়া যায়। অপরদিকে সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। মেলান্দহ হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফজলুল হক জানান–সাইফুল ইসলামের অবস্থা শংকামুক্ত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।