
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মসজিদের এক মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে।
নিহত মুয়াজ্জিন আব্দুল জব্বার (৭০) ঐ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন। ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আবু মুসা জানান, কয়েকদিন ধরে আব্দুল জব্বারের মাথায় সমস্যা দেখা দেয়।
মাথায় যন্ত্রণা হওয়ায় তিনি মাঝে মাঝে ছটফট করতেন। এ অবস্থায় মঙ্গলবার ফজরের নামাজের পর সকলের অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুল ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্নহত্যা করেন তিনি ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্কুলের পাশ দিয়ে যাওয়া সময় লাশ ঝুলতে দেখি, পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।