
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাইস মিলের পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ২টি রাইস মিলের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে শাওন অটো রাইস মিলকে ২০ হাজার টাকা ও ইসমাইল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৫৩ নং আইন অনুযায়ী পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় উক্ত আইনের ৪ নং ধারা অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।