মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদে ৫০জন গরীব, অসহায় ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রংপুর বিভাগের সৈয়দপুর ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর উদ্যোগে (১৭ই অক্টোবর) রবিবার সকালে এই ত্রান সামগ্রী বিতরণ করেন মেজর এহতেশাম।

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে উক্ত ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি কুশমত আলী, সাংবাদিক লেমন, আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা লীপুসহ অন্যান্যরা।