
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি– বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু’র জন্মদিন উদযাপন করা হয়েছে।
(১৭ই অক্টোবর) রবিবার সন্ধ্যা সাতটার দিকে বিরামপুর প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক ,প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সহ-সভাপতি এসএম মাসুদ রানা ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,বিরামপুর থানার এসআই আব্দুল হানিফ মাহমুদ, খোলাকাগজ বিরামপুর প্রতিনিধি রায়হান কবির চপল, দৈনিক দেশেরকন্ঠ বিরামপুর প্রতিনিধি ফরিদ হোসেন, দৈনিক সময়ের কাগজ বিরামপুর প্রতিনিধি আব্দুর রউফ সোহেল, দৈনিক মানবজমিন বিরামপুর প্রতিনিধি আবু মুসা, দৈনিক গণকণ্ঠ বিরামপুর প্রতিনিধি নয়ন হাসান, এশিয়ান টিভি বিরামপুর প্রতিনিধি রিপন মানিক চৌধুরীসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।